নামাজ › মুসাফিরের নামাজ
প্রবাস থেকে বিবাহ ও কাঁকড়ার বিধান
প্রশ্নঃপ্রশ্ন ৩১: ১/ছেলে বিদেশ থেকে মোবাইলে বিয়ে ও বিয়ের স্বাক্ষির বিধান কি হবে,,,
২/কাঁকড়া ধরি না চাষ ও করি না ,,লিজ চুক্তি ঘেরে কিছু হয় এগুলো (কাঁকড়া)কি করব,,?? দলিল সহ চাই ধন্যবাদ!,
২/কাঁকড়া ধরি না চাষ ও করি না ,,লিজ চুক্তি ঘেরে কিছু হয় এগুলো (কাঁকড়া)কি করব,,?? দলিল সহ চাই ধন্যবাদ!,
উত্তর
উত্তর:
১. শরিয়তে বিবাহ সহিহ হওয়ার জন্য ইজাব-কবুল একই মজলিসে হতে হবে এবং সেখানে কমপক্ষে দুজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ অথবা একজন পুরুষ দুইজন নারী সাক্ষী উপস্থিত থাকতে হবে।
তাই শুধু ভিডিও কলের মাধ্যমে বর ও কনে দুই দেশে বা দুই স্থানে অবস্থান করে সরাসরি “কবুল” বললে বিবাহ সহিহ হওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে। এ কারণে প্রবাসী বা দূরে অবস্থানরত ব্যক্তির জন্য সবচেয়ে নিরাপদ ও শরয়ি পদ্ধতি হলো—নিজের পক্ষ থেকে একজন নির্ভরযোগ্য ব্যক্তিকে ওকিল বা প্রতিনিধি নিয়োগ করা।
পদ্ধতি: বর বিদেশে থেকে দেশে থাকা কোনো নির্ভরযোগ্য ব্যক্তিকে—যেমন বাবা, চাচা, মামা, ভাই বা কোনো আত্মীয়কে—তার পক্ষ থেকে বিবাহ সম্পন্ন করার জন্য ওকিল বানাবে। এই ওকালত ভিডিও কল বা ফোনের মাধ্যমেও করা যেতে পারে।
এরপর বিবাহের মূল মজলিসে কনে, কনের অভিভাবক, বরের নিয়োগকৃত ওকিল এবং কমপক্ষে দুজন পুরুষ সাক্ষী উপস্থিত থাকবেন।
মজলিসে কনের পক্ষ থেকে ইজাব বা প্রস্তাব দেওয়া হলে বরের ওকিল বরের পক্ষ থেকে বলবে—
“অমুক দেশে অবস্থানরত অমুকের পক্ষে আমি এই বিবাহ কবুল করলাম।”
এভাবে ইজাব-কবুল সম্পন্ন হলে বিবাহ সহিহ হয়ে যাবে, ইনশাআল্লাহ।
তবে নিকাহের মজলিস চলাকালীন বর চাইলে ভিডিও কলে যুক্ত থাকতে পারে; কিন্তু মূল ইজাব-কবুল করবে তার নিয়োগকৃত ওকিল।
২. মাছ ব্যতীত পানিতে বসবাস করা অন্য সকল প্রাণী খাওয়া নাজায়েজ। তাই কাকড়া, অক্টোপাস, স্কুইট এ ধরনের জলজ প্রাণী খাওয়া যাবে না। তবে খাওয়া ব্যতীত ভিন্ন কোন কাজের উদ্দেশ্যে এগুলো বিক্রি করা যাবে।
قال الله تعالى: ذَوَيْ عَدْلٍ مِنْكُمْ
سورة الطلاق، الآية: ٢
ويصح النكاح بالوكالة….. لأنه عقد ينعقد بالرضا والإنابة الفتاوى التاتارخانية-4/126، رقم-5722
ولو صرح بالتوكيل فقال وكلتك بأن تزوجنى نفسك منى، فقالت زوجت صح النكاح
رد المحتار، زكريا-4/70، كرتاشى-3/10
ولا يأكل من حيوان الماء إلا السمك، وقال: مالك وجماعة من اهل العلم بإطلاق جميع ما فى البحر الخ
هداية، كتاب الذبائح-4/442، تبيين الحقائق-6/469
ولا يحل حيوان مائى الا السمك
رد المحتار-9/441
والله اعلم بالصواب